ঝড়ো সূচনার পর সাকিব ভাঙলেন ওপেনিং জুটি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩

এভিন লুইসের ঝড়ো হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ দল উড়ন্ত সূচনা করেছে। মাত্র ৪.৫ ওভার খেলে ৭২ রান করে এই জুটি। এরপর সাকিব আল হাসান সেই জুটি ভাঙেন। তার বলে শাই হোপ বোল্ড হয়ে যান। আউট হওয়ার আগে ১২ বলে তিনটি চার ও একটি ছক্কার মারে ২৩ রান করেন হোপ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৮৮ রান। ২৪ বল থেকে ৬২ রান নিয়ে ব্যাট করছেন এভিন লুইস। 

এর আগে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে।

আগের দুই ম্যাচে খেলা একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার ও মুস্তাফিজুর রহমান।

ইত্তেফাক/কেআই