স্বাচিপের উদ্যোগে হলি ফ্যামিলিতে তাপসের পক্ষে প্রচারণা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০০:২৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) গঠিত কমিটি জোন ৫, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সভা ও তত্সংলগ্ন এলাকায় প্রচারণা চালান।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মো. নজরুল ইসলামের  সমন্বয়ে প্রচারণায় নেতৃত্ব দেন স্বাচিপ সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক এম এ আজিজসহ কেন্দ্রীয় নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।