৯ দফা দাবিতে সরকারি কর্মচারীদের সংবাদ সম্মেলন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০০:২৭

বাজারদর বিবেচনায় ৩০ ভাগ বেতন বৃদ্ধি, সিলেকশন গ্রেড/টাইমস্কেল পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলন, সুদবিহীন গৃহনির্মাণ ঋণ, আউটসোর্সিং নিয়োগ বন্ধ, ৩০ ভাগ পোষ্য কোটা চালুসহ ৯ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (বাচসকস) কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সাধারণ সম্পাদক আবু সায়েমের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আব্দুল খালেক, মোহাম্মদ জাহাঙ্গীর, মিজানুর রহমান, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, মো. নাসির উদ্দিন, নিজামুল ইসলাম ভুঁইয়া, শহিদুল ইসলাম, মোকাররম হোসেন, শেখ আব্দুল সালাম সুজন, সালাউদ্দিন, আর কে চৌধুরী রিজন, মো. আব্দুল হালিম মিয়া, মো. শাহজাহান সিরাজ, আবুল হাসেম শান্তি, মো. আনিসুর রহমান, সরোয়ার জমাদ্দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উত্থাপিত ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের সম্পাদক আবু সায়েম ও সভাপতি মোহাম্মদ আলী।