শেষ ষোলোয় রিয়াল-বার্সা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৪৯

ইউনিয়নিস্তাসকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয় পায় রিয়াল। রিয়ালের পক্ষে গোল করেন গ্যারেথ বেল  ও ব্রাহিম দিয়াস। 

খেলার ১৮মিনিটে বেল প্রতিপক্ষের ডি-বক্সে শট নিলে ইউনিয়নিস্তাসের খেলোয়াড়ের পায়ে বল লেগে জালে জড়ায়।  ৫৭ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে খেলা সমতায় আনেন ইউনিয়নিস্তাসের আলভারো রোমেরো। 

তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নিজ দলের স্প্যানিশ ডিফেন্ডার হুয়ান গনগোরার আত্মঘাতি গোলে আবারও পিছিয়ে যায় তারা। পরে খেলার অতিরিক্ত মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস ব্যবধান দ্বিগুণ করলে জয় নিশ্চিত হয় রিয়ালের। 

এদিকে,  আরেক ক্লাব ইবিজাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির দুটি গোলই করেন অঁতোয়ান গ্রিজমান।

ইত্তেফাক/এসআই