উপজেলার চন্দ্রপুর গ্রামের ইনছান মিয়ার বাড়ি থেকে বুধবার রাতে ৩টি গরু চুরি করে পালাবার সময় জনতার হাতে ধরা পরে গণপিটুনীতে ইলিয়াস (৩২) নামে একজন নিহত হয়েছেন। আব্দুল হক (৩০) নামে অপরজন আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বুধবার আনুমানিক রাত ৩টার দিকে ৪/৫ জনের এক দল গরুচোর ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামে জনৈক ইনছানের বাড়ি থেকে ৩ গরু চুরি করে। পালাবার সময় স্থানীয় মসজিদ থেকে চুরির ঘোষণা হলে গ্রামবাসী তাদের ধাওয়া করে পার্শ্ববর্তী ধরার ঘাট নামকস্থানে ইলিয়াস ও আব্দুলকে ধরে ফেলে। গণপিটুনীতে ঘটনাস্থলে ইলিয়াস মারা যায়। ইলিয়াস কৃষ্ণনগর গ্রামের ফজলের ছেলে ও মল্লিকপুর গ্রামের কালুমিয়া ছেলে আব্দুল।
পুলিশ আব্দুলকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সে পুলিশ পহরায় চিকিৎসাধীন রয়েছেন। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এব্যাপারে ঝিকরগাছা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
