সেলিমের নতুন ধারাবাহিক ‘বন্ধু চিরকাল’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৪০

এহসানুল হক সেলিমের পরিচালনায় এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বন্ধু চিরকাল’। সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, সাদেক বাচ্চু, খালেদা আক্তার কল্পনা, আরমান পারভেজ মুরাদসহ তারকাসমৃদ্ধ এই ধারাবাহিকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা এহসানুল হক সেলিম বলেন, ‘আমার এই ধারাবাহিকে সমসাময়িক বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছি। এ সময়ে বাস্তবতা দারুণ হিউমারের নিরিখে ফুটিয়ে তুলেছি। একইসঙ্গে আমি বলবো নাগরিক ব্যস্ততার এই শহরে দর্শকদের জন্য দারুণ এক বিনোদন বন্ধু চিরকাল।’