কাউখালী শ্রীগুরু সংঘ আশ্রমে ভক্ত সম্মেলন শুরু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:০৯

কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তিন দিনব্যাপী ভক্ত সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনে ভারত, নেপালসহ দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত শিষ্য যোগ দেন। আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত বিশ্ব শান্তি কামনায় সকল জীবের মঙ্গল কামনা করেন। আশ্রমে কোষাধ্যক্ষ বিপুল ঘোষ সম্মেলন সফল করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতাসহ আগত ভক্ত শিষ্যদেরকে নির্দেশিত নিয়মশৃঙ্খলা যথাযথভাবে পালন করার আহবান জানিয়েছেন। এ উপলক্ষ্যে আশ্রম প্রাঙ্গণসহ আশপাশ এলাকা বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। ২৪ জানুয়ারি সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ৪র্থ ভক্ত সম্মেলন। প্রথম ভক্ত সম্মেলন হয়েছিল ২০০১ সালে। ভারতে এ পর্যন্ত ৩৪টি ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।