আপনার রাশিফল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১০

২৪ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ১০ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৭ জমাদিউল আউয়াল  ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: রবি ও  শুক্র। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জীবনকে অর্থবহ করার প্রচেষ্টা জোরদার করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে রাখুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুপক্ষকে দুর্বল ভাবা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা স্পষ্টভাবে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অবস্থান সুদৃঢ় থাকতে পারে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড়ো ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।