ফসলের মাঠ জুড়ে সরিষার ফুল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১৩

নওগাঁর রাণীনগরে মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে চলতি মৌসুমে উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে বারি সরিষা-১৪, ১৫ এবং এই প্রথম নতুন উদ্ভাবিত উন্নত ফলনশীল জাত বারি সরিষা-১৭ চাষ করা হয়েছে। উপজেলার খট্টেশ্বর রাণীনগর গ্রামের কৃষক শরিফ উদ্দিন বলেন, ইতিমধ্যেই চাষকৃত সরিষার বেশির ভাগেরই দানা ও ফুল এসে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে বিঘা প্রতি সরিষার ফলন ৬ থেকে সাড়ে ৬ মন হারে আশা করা হচ্ছে। এছাড়াও সরিষার বাজারদরও অনেক ভালো।