‘কন্যাশিশুর বেড়ে ওঠায় সমাজের ভূমিকাই প্রধান’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১৪

কুড়িগ্রামের উলিপুরে ‘সম্মানজনকভাবে কন্যাশিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে সমাজের ভূমিকাই প্রধান’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নারী অধিকার প্রকল্পের আয়োজনে উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, ধরনীবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু। অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, নারী অধিকার প্রকল্পের সমন্বয়কারী ইসফাতুল কবির। প্রতিযোগিতায় মধুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মালতিবাড়ি দিগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হন।