সুন্দরগঞ্জে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১৪

উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী আদর্শ বাজার থেকে বরুয়াহাট পর্যন্ত পাকা রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য এ রাস্তাটি সংস্কারের জন্য সরকারিভাবে ২৯ লাখ টাকা বরাদ্দ মেলে। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌলশী দরপত্র আহবান করলে মেসার্স রাম এন্টারপ্রাইজ ১ হাজার ৭০০ মিটার রাস্তা সংস্কারের কার্যাদেশ পায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছে বলে এলাকাবাসী সংস্কার কাজের তত্ত্বাবধায়ক উপজেলা প্রকৌশলীর নিকট মৌখিকভাবে অভিযোগ করেন। এ নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার বিজয় কুমার জানান, কাজটি সিডিউল অনুসরণ করে করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী আবুল মনছুর জানান, রাস্তাটি সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে বলে প্রতীয়মান হওয়ায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।