মরমি কবি হাসন রাজার ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে দিনব্যাপী হাসন রাজার গান, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসন রাজা ট্রাস্ট আয়োজনে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ও থিয়েটার সুনামগঞ্জের সহযোগিতায় জেলার শিল্পকলা একাডেমির হাসন রাজার মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেয়। হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা প্রমুখ।
