কুমিল্লার চান্দিনায় অজ্ঞাত (৩০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় চান্দিনার মাধাইয়া বাজার সংলগ্ন সোনাপুর এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চান্দিনা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, এখন পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত) নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে।
