ফুলবাড়ীতে পুকুর পাহারাদারকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২২:১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে বাদশা মিয়া (৪৮) নামে এক পুকুর পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। গত বুধবার গভীর রাতে উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের নিলুয়া পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। সে নন্দীগ্রামের আরজিপুর শাহপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ফুলবাড়ী সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, তার শরীরে আঘাতের চিহ রয়েছে। সবকিছু মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। অচিরেই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।