স্বাভাবিক প্রসবসেবা জোরদারে কর্মশালা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে বৃহস্পতিবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেসের আয়োজনে বেগম রোকেয়া অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মাহবুব আলম। স্বাভাবিক প্রসব সেবাবিষয়ক উপস্থাপনা করেন ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডা. এ বি এম সামছুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম রেজাউল করিম।
সার্বিক উন্নয়ন কার্যক্রমবিষয়ক প্রেস ব্রিফিং
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় সার্বিক উন্নয়ন কার্যক্রমে বেসরকারি সংগঠন ‘জনউদ্যোগের’ ভূমিকা ও সাফল্যবিষয়ক প্রেস ব্রিফিং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবে বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজিত জনউদ্যোগ সদস্য মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জনউদ্যোগ সদস্য এ কে এম আব্দুল্লাহ।
কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে মুখোমুখি সভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে বৃহস্পতিবার কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রিক সেবাগ্রহণকারী ও সেবাদানকারীদের মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্য থ্রি প্রোগ্রাম, ইউএসএআইডি ও সরকারের অর্থায়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতা এবং মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতির আয়োজনে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান লুত্ফর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডা. রাজু মিয়া, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক জহুরুল হক খন্দকার, উপজেলা কো-অর্ডিনেটর আবু তালেব সরকার, সঞ্চয় কুমার দাস প্রমুখ।
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু উত্সব
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে বৃহস্পতিবার বঙ্গবন্ধু উত্সব অনুষ্ঠিত হয়েছে। উত্সব উপলক্ষ্যে উপজেলার চির্কা চাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ভিডিও প্রদর্শন ও বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে আলোচনা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। ‘ব্রেইব’ নামে সংগঠনের সার্বিক সহযোগিতায় উত্সব পরিচালনা করেন রিফাত কান্তি সেন।
বৈজ্ঞানিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ঘাত সহনশীল জাত উদ্ভাবনের বিভিন্ন প্রযুক্তি নিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ১৩০ জন বৈজ্ঞানিক কর্মকর্তাকে বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ‘বায়োটেকনোলজিকাল অ্যাপ্রোচেস ফর বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালায় বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিস বিভাগের পরিচালক ড. মো. আজগার আলী সরকার, গবেষণা পরিচালক ড. হোসনেয়ারা বেগম এবং প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম।
শিক্ষার্থীদের হাতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ বই
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রীর মধ্যে পুরস্কার হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে রাজবাড়ীর শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক এমপি কামরুন্নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রমুখ।
নীলফামারীতে শতরঞ্চি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
নীলফামারী প্রতিনিধি নীলফামারী বিসিক শিল্প নগরীতে দুই মাসব্যাপী শতরঞ্চি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিক শিল্প নগরীতে শতরঞ্চি শিল্পের উন্নয়ন রংপুর-২য় পর্যায়ের প্রকল্পের আওতায় তিনটি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। নীলফামারী বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের উপব্যবস্থাপক হুসনে আরা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আবদুল মোতালেব সরকার, অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, শতরঞ্চি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা বিসিক রংপুরের উপব্যবস্থাপক এহছানুল হক প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুল পোশাক বিতরণ
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ভোলায় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার বিনা মূল্যে স্কুল পোশাক বিরতণ করা হয়েছে। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম নাজিম, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মো. ফরিদ উদ্দিন, স্থানীয় কমিটির সভাপতি আবু তাহের হাওলাদার প্রমুখ।
সাংবাদিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে তিন দিনের বুনিয়াদি সাংবাদিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। জেলা সহকারী তথ্য অফিসার কবির হোসেন এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেইলি স্টারের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি প্রফেসর আমিনুল ইসলাম, সাংবাদিক দুলাল হোসাইন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, প্রশিক্ষণের সমন্বয়ক ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি শাহ্ জামাল প্রমুখ।
