ব্রাজিলিয়ান ফুটবলের সাবেক তারকা গোলকিপার জুলিও সিজারকে বাংলাদেশে আনা হয়েছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের শুভেচ্ছাদূত হিসেবে। গতকাল দিনভর ফুটবল কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন খেলা দেখতে। দুই দল মাঠে নামার আগে পরিচিত হন সিজার। সবার সঙ্গে ফটোসেশন করেন। স্বাধীনবাংলা ফুটবল দলের খেলোয়াড়রা ব্যানার নিয়ে মাঠে আসেন। তখন সবার সঙ্গে কথা বলেন ২০১৮ সালে পেশাদার ফুটবল হতে বিদায় নেওয়া জুলিও সিজার। মাঠ থেকে ভিআইপিতে যাওয়ার সময় গ্যালারির দর্শকরা চেয়ার থেকে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায়। বাংলাদেশ-বুরুন্ডি সেমিফাইনাল ম্যাচ দেখেনে ভিআইপিতে বসে। একটা সময় তাকে টিভির পর্দায় দেখা গেছে খেলার ধারাবিরণী দিতে। গতকাল খেলা চলাকালীনই স্টেডিয়াম থেকে বেরিয়ে হোটেলে ফিরেন এবং রাতেই ঢাকা ছাড়ার কথা সিজারের।
