ঢাকা জেলা দলকে ১-০ গোলে হারিয়েছে কুমিল্লা জেলা দল। বঙ্গবন্ধু জাতীয় ফুটবলের দ্বিতীয় রাউন্ডে এ খেলায় জয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে কুমিল্লা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে শরীফ মিয়া গোলটি করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশ জুড়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে।
