পুতিনের সংবিধান পরিবর্তনের প্রস্তাবে পার্লামেন্টের সমর্থন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০০:৩৬

রাশিয়ার সংবিধান পরিবর্তনের প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্ট। নিম্নকক্ষের ৪৩২ আইনপ্রণেতার সবাই পুতিনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে কোনো ভোট পড়েনি এবং ভোটদানেও কেউ বিরত থাকেনি। নিম্নকক্ষের নিয়ন্ত্রণে আছে ক্ষমতাসীন পুতিনপন্থি ইউনাইটেড রাশিয়া পার্টি। পুতিনের ক্ষমতার মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। তার অনেক আগেই পুতিন সংবিধান পরিবর্তনের পথ বেছে নিয়েছেন। পশ্চিমা পর্যবেক্ষকদের অনেকেই পুতিনের এ পদক্ষেপকে ‘আজীবন ক্ষমতায় থাকার’ উপায় হিসেবে দেখছেন। পুতিন গত ১৫ জানুয়ারি সংবিধানে আমূল পরিবর্তনের জন্য দেশজুড়ে গণভোটের প্রস্তাব করেন।  উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে রাশিয়ার সংবিধানে কোনো পরিবর্তন আনা হয়নি। -বিবিসি