আদিতমারীতে মাদকসেবনরত অবস্থায় স্বাস্থ্যসহকারীসহ আটক ২

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১০:০৬

লালমনিরহাটের আদিতমারীতে মাদকসেবনরত অবস্থায় ২জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের শংকরটারী নামকস্থান থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- উপজেলা হাসপাতালের স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী মিরু (২৫) ও কমিউনিটি ক্লিনিক ইনচার্জ (সিএইচসিপি) নুরুজ্জামান স্বপন।

মিরু উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া (মহিষখোচা) গ্রামের মোকলেছার রহমানের ছেলে ও স্বপন একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনসুর আলীর ছেলে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি