দ্রুত দুই উইকেট হারাল বাংলাদেশ  

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:১৬

লিটন দাসের পর দ্রুত ফিরে গেছেন মোহাম্মদ নাঈম। লেগ স্পিনার শাদাব খানের গুগলি উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাঈম। ৪১ বলে ৪৩ রান করেন তিনি। তার আউটের সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৮।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেট হারিয়েছে ১০৬ রান। মাহমুদ উল্লাহ রিয়াদ ৪ ও আফিফ হোসেন ৪ রানে ব্যাট করছেন।

তামিম ইকবালের পর রান আউটে কাটা পড়লেন লিটন কুমার দাস।  নিজের বোলিংয়ে ফিল্ডিং করে দারুণ থ্রো করেন শাদাব খান। বল সরাসরি আঘাত করে স্ট্যাম্পে।   ১৩ বলে ১২ রান করেন আউট হন লিটন। তার আউটের সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৯৮।

এর আগে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। তামিমের আউটে ভেঙেছে উদ্বোধনী জুটি। ৩৪ বলে ৩৯ রান করেছেন তামিম। তার আউটের সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৭১।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচের মধ্যদিয়ে পাকিস্তানের দুই খেলোয়াড়ের অভিষেক হয়েছে। তারা হলেন আহসান আলি ও হ্যারিস রউফ।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।

পাকিস্তান স্কোয়াড : আহসান আলি, বাবর আযম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রেদওয়াদ, সাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।

 

ইত্তেফাক/ইউবি