গত কয়েক সপ্তাহ যাবত্ বাংলাদেশি চ্যানেলের মধ্যে দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’ এক নম্বরে থাকায় গত ২২ জানুয়ারি এর সাফল্য উদযাপন করা হয়। মান-অভিমান নাটকের নিজস্ব সেট আশুলিয়াতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, দীপ্ত টিভির অন্যান্য সিনিয়ার কর্মকর্তা এবং মান-অভিমান নাটকের শিল্পী ও কলাকুশলীরা।
নাটকটি প্রচার হচ্ছে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। নাটকটি পরিচালনা করেছেন আশিস রায়, চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান ও সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেজা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল প্রমুখ।
