হেডফোনের গুণগত মান যেমন হওয়া দরকার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:০৩

 

আরিফুর রহমান

 

স্মার্টফোনের মতো হেডফোনও আমাদের প্রয়োজনীয় একটি প্রযুক্তি পণ্য। হঠাত্ প্রয়োজন হলে মার্কেট থেকে বাহারি ডিজাইনের হেডফোন কিনে নিই আমরা। হেডফোনের বাহারি ডিজান হলেই সেটি ভালো হবে এমন কোনো কথা নেই। কোয়ালিটি যাচাই করতে গেলে এর কয়েকটি দিক খেয়াল করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—এটির সাউন্ড কোয়ালিটি। আবার সাউন্ড কোয়ালিটি নির্ভর করে এটির ড্রাইভার ইউনিটের ওপর। হেডফোনের মধ্যের যে যন্ত্রাংশ ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে শব্দ রূপান্তর করে তাকেই ড্রাইভার ইউনিট বলা হয়। আর সহজ মানুষের ভাষায় বলতে, হেডফোনের মধ্যের ছোট্ট ক্ষুদ্র লাউড স্পিকারগুলোকেই ড্রাইভার ইউনিট বলা হয়। ড্রাইভার ইউনিট যে কোনো লাউড স্পিকারের মতোই তিনটি প্রধান অংশে গঠিত — প্রথমত; একটি চম্বুক, যেটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে দ্বিতীয়ত; একটি কয়েল, যেটা হেডফোনের ওপরের পর্দার মধ্যে কম্পনের সৃষ্টি করে এবং সাউন্ড জেনারেট হয় তৃতীয়ত; একটি ডায়াফ্রাম, যেটা শব্দ উত্পন্ন, করে এটা মূলত একটি পাতলা পর্দা হয়ে থাকে।

হেডফোন এবং ইয়ারফোনের অনেক ড্রাইভার ক্যাটাগরি রয়েছে নিচে সেগুলো সম্পর্কে বেসিক আলোচনা করা হলো—

ডাইন্যামিক ড্রাইভার

এই ড্রাইভারগুলোর সাইজ আকারে অনেক বড়ো হয়ে থাকে, মানে এতে বড়ো আকারের ডায়াফ্রাম রয়েছে, বিশেষ করে আপনার যদি মোটা বেস প্রয়োজনীয় হয়ে থাকে সেক্ষেত্রে এই টাইপের ড্রাইভার বেস্ট হয়ে থাকে। যেহেতু এই টাইপের ড্রাইভারের ডায়াফ্রাম বড়ো হয়ে থাকে সে জন্য এগুলো বিশেষ করে হেডফোনে দেখতে পাওয়া যায়। কম পাওয়ার কনজিউম করে এই টাইপের ড্রাইভার ভালো মানের বেস জেনারেট করতে পারে।

প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার

এই টাইপের ড্রাইভার বিশেষ করে হাই-অ্যান্ড হেডফোন বা ইয়ারফোনগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই ড্রাইভারের প্রধান টেক হলো—ডায়াফ্রামগুলো ম্যাগনেটের সঙ্গে সান্ডউইজ হয়ে থাকে। এই টাইপের ড্রাইভার অনেক হাই কোয়ালিটি সাউন্ড তৈরি করে থাকে, প্রত্যেকটি সাউন্ড ইফেক্ট একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে, এই জন্যই অনেক হাই অ্যান্ড ইয়ারফোনে এই ড্রাইভার ব্যবহূত হয়ে থাকে।

ব্যাল্যানেসড অ্যার্মাচার ড্রাইভার

এই টাইপের ড্রাইভারগুলো সাইজে অনেক ছোটো হয়ে থাকে এবং বিশেষ করে ইন-ইয়ার হেডফোনগুলোতে এগুলো ব্যবহূত হয়ে থাকে। এখন আপনি হয়তো বলবেন এত ছোটো সাইজের ড্রাইভার থেকে কীভাবে ভালো বেস বা সাউন্ড কোয়ালিটি পাওয়া যেতে পারে। আসলে এই হেডফোনগুলো ভেতরে একাধিক ড্রাইভার লাগানো থাকে। একটি সিঙ্গেল ইয়ারফোনে একটি থেকে চারটি পর্যন্ত ড্রাইভার লাগানো থাকে এবং আলাদা আলাদা ড্রাইভার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সাউন্ড ম্যানেজ করে থাকে।

ইলেকট্রোস্ট্যাটিক ড্রাইভার

এই টাইপের ড্রাইভারগুলো শুধু প্রিমিয়াম কোয়ালিটির হেডফোনগুলোতে দেখতে পাওয়া যায়। এর ডায়াফ্রামগুলো ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জড হয়ে থাকে, এই ড্রাইভারগুলো থেকে উত্পন্ন সাউন্ড কোয়ালিটি মারাত্মকভাবে একিউরেট হয়ে থাকে। কিন্তু এই টেকনোলোজি একটি জটিল হওয়াতে এই হেডফোনগুলো পোর্টেবল হয় না। তবে এই টেকনোলোজির হেডফোনগুলোর আকাশ ছোঁয়া দাম, এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই।