এগিয়ে আসছে আইপিএলের সময়

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৪০

বরাবরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ সময় সাড়ে সাতটায় আয়োজিত হয়। তবে, এবারে সেই সময়টা আধাঘণ্টা এগিয়ে আনার কথা ভাবছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই ইস্যুকে সামনে রেখে আইপিএলের গভর্নিং কাউন্সিল আগামী সোমবার দিল্লিতে এক জরুরি বৈঠকে বসবে। আর সেই বৈঠকে সবাই সম্মত হলে চলতি ২০২০ সালের আইপিএল থেকেই নতুন সময়সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

গেল দুই মৌসুম ধরেই সময় এগিয়ে আনার জন্য আলোচনা করা হচ্ছে। বিশেষ করে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার অনেকদিন যাবত্ বিসিসিআইকে এই ব্যাপারে অনুরোধ করে আসছে। তাই, এবার বিসিসিআইও বিষয়টাকে গুরুত্বের সাথে দেখছে।’