পরপর তিনটি উইকেট তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এভিন লুইস, শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলকে সাজঘরে ফেরান তিনি। এর মধ্যে মাত্র ১৮ বল থেকে ঝড়ো ইনিংস খেলে পূরণ করেন হাফসেঞ্চুরি লুইস। ৩৬ বল থেকে ৬টি চার ও ৮টি ছক্কার মারে ৮৯ রান করে আউট হন এই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ১৬৮ রান। বাকি দুটি উইকেট নেন সাকিব ও মুস্তাফিজ।
শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও এভিন লুইস। মাত্র ৪.৫ ওভার খেলে ৭২ রান করে এই জুটি। এরপর সাকিব আল হাসান সেই জুটি ভাঙেন। তার বলে শাই হোপ বোল্ড হয়ে যান। আউট হওয়ার আগে ১২ বলে তিনটি চার ও একটি ছক্কার মারে ২৩ রান করেন হোপ। এরপর মুস্তাফিজ ফেরান কিমো পলকে। পরে মাহমুদউল্লাহ তুলে নেন একে একে তিন উইকেট।
আরো পড়ুন: ‘তারেক রহমানকে দেশে এনে বিচার করা হবে’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
ইত্তেফাক/কেআই
