স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা পুলিশ কাবাডিতে রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে বগুড়া জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী জেলা পুলিশ দল। পরে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার। রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
