শ্রীমঙ্গলে পিঠা উত্সব অনুষ্ঠিত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন পিঠা উত্সব। গতকাল শুক্রবার দুপুর ২টায় স্থানীয় জেলা পরিষদ মাঠে আয়োজিত পিঠা উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। স্থানীয় একটি সামাজিক সংগঠন অধ্যায় কর্তৃক আয়োজিত পিঠা উত্সবে শুক্রবার সকাল থেকেই রকমারি পিঠার সমাহার নিয়ে বেশ কয়েকটি বিক্রয় ও প্রদর্শনী স্টল বসেছে। বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান       —ইত্তেফাক