মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাবেদ মিয়া (৩) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার বেলা ১১টায় নারায়ণপুর ইউনিয়নের লেকোটা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে প্রধানীয়া বাড়ীর হেলাল প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জাবেদ বাড়ির পাশে খেলা করছিল। হঠাত্ তাকে না পেয়ে শিশুর মা ডাকচিত্কার করলে স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক কল্লোল চন্দ্র শিশুটিকে মৃত ঘোষণা করেন।
