নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচন
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য চৌধুরী পুনরায় সভাপতি এবং শাফিউল হাসান মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খাজা মঈনুদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। অন্য পদে বিজয়ীরা হচ্ছেন : মোখলেছুর রহমান ভুইয়া (সহসভাপতি-১), দিলুয়ারা বেগম (সহসভাপতি-২), নূরুল কবীর রুবেল (যুগ্ম সম্পাদক), এখলাছুর রহমান (সহসম্পাদক), সুলতানা মুক্তা (লাইব্রেরী সম্পাদক), মোশারফ হোসেন তমাল (সাংস্কৃতিক সম্পাদক), মোহাম্মদ আলী খান (ক্রীড়া সম্পাদক), এনামূল হক মোর্শেদ (অডিটর)। সদস্যবৃন্দ হলেন : সোহেল আমীন, মইনুল হক, মো. আল আমীন হোসেন, মিজানুর রহমান এবং আব্দুর রফিক।
