দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসন র্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া গেছে।
বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন, কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু, রনি হোসাইন। বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভুঁইয়া মো. আবু সুফিয়ান, মুক্তাদির আহমাদ। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী, মো. শাহীন। মাত্স্যবিজ্ঞান অনুষদের এস কে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ, সাকিব আহমেদ পার্থ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত (অতিরিক্ত দায়িত্ব) বলেন, শিক্ষার্থীদেরকে গণরুমের মধ্যে হল প্রভোস্টরা র্যাগিং দেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন। যার ফলে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
