চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২১৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চালানটি আটক করে। আটককৃত প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।
বিমানবন্দর সূত্রে জানিয়েছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানতে আসেন মো. নুরুল আমিন। তার ব্যাগেজ তল্লাশি করে ২১৩ কার্টন ‘ইজি লাইট’ সিগারেট উদ্ধার করা হয়। হানিফের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়। উদ্ধার করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
