ইত্তেফাক ডেস্ক
হাজারীবাগ পার্কসংলগ্ন ঢাকাবাসী কার্যালয়ে ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে পিঠা ও বাকরখানি উত্সবের আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকাবাসীর উপদেষ্টা আজফারুজ্জামান সোহরাব। ঢাকাবাসীর সভাপতি মো. শুকুর সালেক এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবকস, সহকারী মহাসচিব শাহীন পারভীন ও সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ, ঢাকাবাসীর মহানগর কমিটির আহ্বায়ক হুমায়ন আহেমদ মন্টু। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে এই উত্সবে চিতই পিঠা, ভাপা পিঠা, চৈ পিঠা, পোয়া পিঠা, পাকন পিঠা, ফুলজরি পিঠা, পাটিশাপটা পিঠা, খেজুর পিঠা, ভিজা পিঠাসহ বাকরখানিও স্থান পায়। বক্তরা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান।
