স্বপ্ন ভাঙার কষ্টে আরো ২১৭ জন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০৯

সৌদি আরব থেকে ফিরলেন শূন্য হাতে

ইত্তেফাক রিপোর্ট

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ২১৭ জন। বুধবার রাতে প্রথমে ১০৩ জন এবং পরে ফেরেন ১১৪ জন। এ নিয়ে গত তিন সপ্তাহে আড়াই হাজারের বেশি বাংলাদেশি সৌদি আরব থেকে ফিরলেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, দেশে ফেরত আসা কর্মীদের কথায় স্পষ্ট যে, প্রত্যেককে নানা স্বপ্ন দেখিয়েছিল দালাল ও রিত্রুদ্ধটিং এজেন্সি। কিন্তু সৌদি আরবে গিয়ে গিয়ে নানা সমস্যায় পড়েন তারা। অনেকে বেতন পাননি। অনেকে সৌদি আরবে যাওয়ার কয়েক মাসের মধ্যে ফেরত এসেছেন। তারা সবাই এখন ভবিষ্যত্ নিয়ে দুশ্চিন্তায়। এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস ও সরকারকেও বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।