মাগুরায় প্রতিপক্ষের গুলিতে ডাকাত নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:১৭

মাগুরা প্রতিনিধি

গতকাল শুক্রবার ভোররাতে মাগুরার সদর উপজেলার বরই গ্রামে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম মিন্টু গাজী (৪২)। তিনি নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামের ফায়েক গাজীর ছেলে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুটার গান উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বরই গ্রাম এলাকায় রাত দেড়টার দিকে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে এক জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, তিনি একজন ডাকাত। তার নাম মিন্টু গাজী। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, নিহত মিন্টু গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশি তদন্ত চলছে।