শোক সংবাদ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:১৮

ইউপি চেয়ারম্যান তৌহিদ 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম তৌহিদ (৫০) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার হূদরোগ ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি প্রেমতলী খেতুর এলাকার সাবেক প্রাদেশিক এমপি সেরাজুল ইসলামের ছেলে। শুক্রবার বিকাল ৫টায় প্রেমতলী খেলার মাঠে জানাজা শেষে তাকে প্রেমতলী গোরস্থানে দাফন করা হয়।

তাহমিনা মাহবুব রেবা

খ্যাতিমান কবি, মুক্তিযোদ্ধা ও রাজনীতিক বুলবুল খান মাহবুবের স্ত্রী তাহমিনা মাহবুব রেবা (৬৮) আর নেই। তিনি গত ২৩ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্বামী, তিন পুত্র রেখে গেছেন। প্রয়াত তাহমিনা মাহবুব রেবা স্বাধীনতাযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন। গতকাল বাদ জুমা নামাজে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।