আইসিজের রায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান নেই :নাসিম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৪৬

রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আদালতের (আইসিজে) রায়ে অন্তর্বর্তীকালীন যে চারটি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে তার মধ্যে রোহিঙ্গা গণহত্যার সঙ্গে জড়িতদের বিরু"ে কোনো ব্যবস্থার কথা বলা হয়নি। আদালত আদেশে রোহিঙ্গা সমস্যার সমাধানের সুস্পষ্ট কোনো কার্যকর ব্যবস্থা নেই। রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও কোনো নির্দেশনা আদালতের আদেশে নেই।  তদুপুরি আন্তর্জাতিক আদালতে এ ধরনের বিচার একটি দৃষ্টান্ত বলে তিনি মনে করেন।

গতকাল শুক্রবার সন্যায় বঙ্গবন্ু সেতুর পশ্চিমপাড়ের মুলিবাড়িতে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের বিরু"ে গাম্বিয়ার মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এ কথা বলেছেন। রোহিঙ্গা নির্যাতনের ঘটনা অতিরঞ্জিত বলে মিয়ানমারের নেত্রী সুটি যে বক্তব্য দিয়েছেন তা নিন্দনীয় বলেও তিনি মন্তব্য করেছেন। মোহাম্মদ নাসিম ঢাকা থেকে সড়ক পথে বঙ্গবন্ু সেতু পেরিয়ে পশ্চিমপাড়ের মুলিবাড়িতে জাতীয় নেতা শহিদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করেন। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানীসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।