রাজধানীতে জালনোটসহ মালির নাগরিক গ্রেফতার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০১:০৩

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মগবাজার এলাকা থেকে ১ লাখ টাকা মূল্যমানের বাংলাদেশি জাল মুদ্রাসহ একজন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতের নাম বাকাউ কামারা। সে মালির নাগরিক। এ সময় জাল মুদ্রা তৈরিতে ব্যবহূত কাগজ ও কেমিক্যাল উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রমনা মডেল থানায় এ-সংক্রান্ত  মামলা রুজু করা হয়েছে।

সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজার এলাকার হোটেল তাজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম বিভাগ।