বগুড়ার কাহালুতে বাসচাপায় শিক্ষক নিহত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৩:১৩

বগুড়ার কাহালুতে বাসের চাপায় আব্দুর রহমান প্রাং ওরফে আবুল (৫২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার নারহট্ট ইউনিনের বিবিরপুকুর বাজারের পূর্ব পাশে রহিম পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান কাহালু উপজেলার পাইকড় মুন্সিপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এছাড়া সে বিনোদ-কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিল।

আরও পড়ুন : চলন্তিকা বস্তিতে লাগা আগুনে দগ্ধ পারভিনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক আব্দুর রহমান শনিবার সকালে নিজের মোটর সাইকেলে নিয়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে স্কুলে যাবার সময় সকাল ১১ টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছা মাত্রই পিছন থেকে সান্তাহার গামী রিয়াদ পরিবহন নামের একটি বাস(সিলেট,ব-৪৪৪৪) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আব্দুর রহমান মোটরসাইকেলসহ বাসের চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।এরপর জনতা চালকসহ বাসটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ বাসটি থানায় নিয়ে যায়।

কাহালু থানার সিনিয়র এসআই ডেভিড হিমাদ্রী বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম