ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২০:১৩

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, দিলারা জামান, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায় প্রমুখ। মেধাবী নাজিফা ছাত্রী অবস্থায় তার পরিবারের অসম্মতিতে বাউন্ডুলে মিতুলকে ভালোবেসে বিয়ে করে ফেলে। নাজিফার শ্বাশুড়ি তার প্রতি মমত্ব অনুভব করেন। নাজিফাও তার শ্বাশুড়িকে ভালবেসে ফেলে। শ্বাশুড়ি অসুস্থ হলে নাজিফা ও মিতুল প্রায় দেড় বছর সেবা করে শ্বাশুড়িকে বাঁচিয়ে তোলে। এর মাঝেই জন্ম নেয় আরিয়ানা। পারিবারিক এসব ঝঞ্ঝাটের কারণে নাজিফার নিজের পড়াশোনাটা আর হয় না। মেয়ের বয়স যখন মাত্র ৬ মাস তখনই নাজিফার জীবনে সব থেকে বড় আঘাতটা আসে। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মিতুল খুন হয়ে যায়।