কাভানিকে নিয়ে আশায় সিমিওনি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:২২

এডিসন কাভানিকে পেতে মরিয়া অ্যাটলেটিকো মাদ্রিদ।  যদিও চুক্তিগত জটিলতার কারণে তাকে আনাটা সহজ হবে না। তারপরও অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনি উরুগুয়ের এই খেলোয়াড়টিকেই তার স্ট্রাইকার সমস্যার সমাধান হিসেবে দেখছেন। তার জন্য স্প্যানিশ ক্লাবটি কেবল ১০ মিলিয়ন ইউরো দিতে চায়। সেজন্য কাভানির বর্তমান ক্লাব পিএসজি এ ব্যাপারে আলোচনা করতেও রাজি নয়। প্যারিসের ক্লাবটি চায় ৩০ মিলিয়ন ইউরো যাতে করে অ্যাটলেটিকো আশা ছেড়ে দেয়। কিন্তু সিমিওনির ভরসা ফরাসি ক্লাবের খেলোয়াড়টি নিজেই চলে যেতে চান। তাই ইউরোপীয় ফুটবলের মধ্যবর্তী দলবদলের সুযোগ কাজে লাগাতে জানুয়ারির শেষদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে চান। কাভানি ১২ জানুয়ারির পর পিএসজির হয়ে আর খেলেননি। ক্লাবের দাবি খেলোয়াড়টি ইনজুরিতে আছেন।