বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ
বরিশাল অফিস
বরিশাল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বরিশাল সদর ও বঙ্গমাতা গোল্ডকাপে উজিরপুর চ্যাম্পিয়ন হয়েছে।
বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ডকাপে বরিশাল সদর উপজেলা ৩-০ গোলে হিজলা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে উজিরপুর উপজেলা ১-০ গোলে বাকেরগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
গতকাল শনিবার বিকালে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে খেলা শেষে চ্যাম্পিয়নদের পুরস্কার তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রশান্ত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
