বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ঢাকার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৩০

গতকাল শনিবার  অফিসার্স ক্লাব ঢাকায় বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান  মোঃ আবুল কালাম আজাদ ও রাশেদুল হাসান শেলীকে  মহাসচিব পদে পুনরায় নির্বাচিত করে ১২৫ সদস্য বিশিস্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান। সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ।বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আঃ সামাদ, পররাষ্ট্র সচিব (ম্যারিটাইম) এয়ার এ্যাডমিরার খোরশেদ আলম (অব:)। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ম্যাডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামরুল হাসান খান, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ম. হামিদ, অগ্রনী ব্যাংকের ডিজিএম শামীম রেজা প্রমুখ।  স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মহাসচিব রাশেদুল হাসান শেলী। অনুষ্ঠান শেষে রূপবান পালাগান অনুষ্টিত হয়।