ভাঙ্গুড়ায় গৃহবধূর চুল কেটে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৪৯

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়ায় গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে দেওয়ার প্রতিবাদে শনিবার বিভিন্ন এনজিও এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন করে।  এ সময় বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা টিএসপির নির্বাহী পরিচালক সরকার মোহাম্মদ আলী বাবলু, সিসিডিবির নির্বাহী পরিচালক মায়া দাস ও অনন্যর শাখা ব্যবস্থাপক আবু সাইদ প্রমুখ। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী শাহেদ ফকিরকে গ্রেফতার করে শনিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।