পিরোজপুর অফিস
পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন হয়েছে। শনিবার জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে।
পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে র্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আক্কাস আলী সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক ইঞ্জিনিয়ার মো. রহুল আমিন, পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা রানী সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দে। এদিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাস প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
