অশ্বিনীকুমার দত্তের জন্মদিনে শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২১:৫২

বরিশাল অফিস

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪তম জন্মদিন উপলক্ষ্যে শনিবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্রজমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) এবং সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) উদ্যোগে নগরীর অশ্বিনীকুমার হল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে অশ্বিনীকুমার দত্ত প্রতিষ্ঠিত বিএম স্কুলের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি বিএম কলেজের র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার প্রমুখ। অপরদিকে ব্রজমোজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ শামীম।