শুক্রবার বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১ এ চারুকলা ১৯৭৯ ব্যাচের শিল্পীদের এক সম্মিলিত প্রদর্শনীর উদ্বোধন করেন দেশের বরেণ্য শিল্পী অধ্যাপক সমরজিত্ রায় চৌধুরী ও ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান। শিল্পী জাহিদ মুস্তাফার সঞ্চালনায় ১৯৭৯ ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিল্পী মোখলেসুর রহমান, সেলিম আহমেদ ও ধনঞ্জয় মণ্ডল।
প্রদর্শনীতে ১৫ জন শিল্পীর পঁয়ত্রিশটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। কাগজে, ক্যানভাসে জলরং, তেলরং, অ্যাক্রিলিক রংসহ মিশ্রমাধ্যমে ছবি এঁকেছেন, ভাস্কর্য গড়েছেন কাঠ, সিমেন্ট ও স্টিল দিয়ে, কেউ কেউ পোর্সেলিনে শিল্পিত নকশা করেছেন, মৃত্পাত্র গড়েছেন। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ৩০ জানুয়ারি দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি
