যুক্তি-তর্ক উপস্থানের শুরুর দিনে গতকাল হোয়াইট হাউজের প্রধান আইনজীবী প্যাট সিপলনি বলেন, নির্বাচনের বছরে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া খুবই খুবই বিপজ্জনক কাজ হবে। তিনি বলেন, এর মাধ্যমে ভোটারদের অধিকারকে ক্ষুণ্ন করা হবে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনেও তারা মত প্রকাশ করতে দ্বিধা করবেন। তিনি ডেমোক্র্যাটদের বর্তমান উদ্যোগকে আগামী নির্বাচনে হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করেন। এর মাধ্যমে তারা সংবিধান লংঘন করছেন এবং দেশের ভবিষ্যতকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন, বলেন প্যাট সিপলনি।
