ইরাকে বিক্ষোভে ফের গুলি ও রাবার বুলেট, নিহত আরো ৪

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০০:২৩

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি ও রাবার বুলেটে আরো চারজন নিহত হয়েছেন। পুলিশ ও চিকিত্সকদের সূত্রে এই তথ্য জানা গেছে। গতকাল শনিবার বাগদাদে বিক্ষোভ চলাকালে পুলিশ গুলি চালায় ও রাবার বুলেট নিক্ষেপ করে। সরকারবিরোধী বিক্ষোভ থেকে ধর্মীয় নেতা মুকতাদা আল সদর নিজেকে প্রত্যাহার করার পর তার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। তাদের পরিচয় জানা যায়নি। অপরিচিত বন্দকুধারীদেরও বিক্ষোভে দেখা যায়। এর আগে কয়েক শতাধিক বিক্ষোভকারীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। -রয়টার্স