জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯৬ রানের মধ্যে অষ্টম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের সফলতম ব্যাটসম্যান লিটনের পর আউট হয়ে ফিরে গেছেন আরিফুল হক ও সাইফ উদ্দিন। ২৫ বল থেকে ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন লিটন। আউট অন্য ৭ ব্যাটসম্যানের মধ্যে মাহমুদউল্লাহ (১১) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৯০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানে তামিম রান আউট হন। এরপর উড়ন্ত ফর্মে থাকা লিটন একটি বলে ক্যাচ তুলে দেন। তবে আম্পায়ার সেটি নো বল ঘোষণা করেননি। এই সিদ্ধান্ত মানতে চায়নি ওয়েস্ট ইন্ডিজ দল। এ জটিলতায় খেলা খানিক্ষণ বন্ধ রাখে। পরে ওয়েস্ট ইন্ডিজ খেলায় ফিরে। চতুর্থ ওভারের শেষ বলে জটিলতার পর পঞ্চম ওভারেই দুটি উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দলীয় ৬৫ রানে সৌম্য ও সাকিবকে সাজঘরে ফেরানফ্যাবিয়ান অ্যালেন। পরের ওভারে মুশফিক আউট হন কিমো পলের বলে। এখন লিটনের সঙ্গে পঞ্চম উইকেটে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ। সেই মাহমুদউল্লাহও ফিরে যান কিমো পলের বলে। পরে লিটন, আরিফুল ও সাইফ উদ্দিনও শিকার হন সেই কিমো পলের।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৯০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। অষ্টম ওভারে শত রান পার করা ওয়েস্ট ইন্ডিজ দুইশ রানই করতে পারেনি। ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও এভিন লুইস। মাত্র ৪.৫ ওভার খেলে ৭২ রান করে এই জুটি।
এরপর সাকিব আল হাসান সেই জুটি ভাঙেন। তার বলে শাই হোপ বোল্ড হয়ে যান। আউট হওয়ার আগে ১২ বলে তিনটি চার ও একটি ছক্কার মারে ২৩ রান করেন হোপ। দলীয় ৯৬ রানে মুস্তাফিজ ফেরান কিমো পলকে। আর দলীয় ১২২ রানে ক্যারিবীয়দের সবচেয়ে সফল এভিন লুইসকে ফেরান মাহমুদউল্লাহ। মাত্র ১৮ বল থেকে ঝড়ো ইনিংস খেলে লুইস পূরণ করেন হাফসেঞ্চুরি। ৩৬ বল থেকে ৬টি চার ও ৮টি ছক্কার মারে ৮৯ রান করে আউট হন এই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার।
আরো পড়ুন: ‘পিতার হত্যাকারীদের প্রতীক নিয়ে রেজা কিবরিয়ার নির্বাচন লজ্জার’
এরপর শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলকেও সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ। বাকি কাজটা সমাপ্ত করেন মুস্তাফিজ ও সাকিব। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী ব্যাটসম্যানদের নিকোলাস পুরান সর্বোচ্চ ২৯ রান করেন। সাকিব, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ তিনটি করে উইকেট।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
ইত্তেফাক/কেআই
