ভারতে পাচারকালে ২ মণ ইলিশ জব্দ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৮:০৬

আমদানি করা পণ্য খালাস করে ফেরার পথে ভারতীয় ট্রাক থেকে ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রবিবার সকালে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে দেশীয় ৮৩ কেজি ইলিশ মাছ জব্দ করে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াছ মিয়া জানান, শনিবার (২৫ জানুয়ারি) হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাথর বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। রবিবার সকাল ১০টার দিকে ওই ট্রাক পাথর খালাস করে ভারতে ফিরে যাচ্ছিল। 

আরও পড়ুন: ‘অভ্যন্তরীণ যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত র‌্যাব’

গোপনে খবর পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্ট গেটে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করে। এসময় চালকের কেবিনের ভেতর থেকে ১০৯টি ইলিশ মাছ জব্দ করা হয়। মাছ গুলোর ওজন ৮৩ কেজি। পরে জব্দ করা ইলিশ মাছগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসি