বরিশালের বানারীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার আনুমানিক সকাল সাড়ে ৮টায় পৌর শহরের বন্দর বাজারের থানা সংলগ্ন সদর রোডে এ অগ্নিকান্ড ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানান যায়নি।
স্থানীয়রা জানায়, খবর দেওয়ার প্রায় পৌনে এক ঘন্টা পর দমকল বাহিনী স্থানে এসে উপস্থিত হয়। পরে তারা আগুন নেভানের কাজ শুরু করে এবং আগু নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যবসায়ী আঃ ছালামের লেপের দোকান ও গোডাউন, সহিদের মোবাইল ও পার্সের দোকান সহ ৪টি দোকান সম্পূর্ণ এবং ৩টি আংশিক ভাবে পুড়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সহিদের মোবাইলের দোকানের মধ্যে বিকট শব্দ এবং ছালামের লেপের দোকান থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। পড়ে আগুন লাগার বিষয়টি পরিষ্কার হলে অন্যান্য ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় বানারীপাড়ার দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৭টি দোকান পুড়ে যায়।
আরও পড়ুন: সীমান্ত এলাকায় না যাওয়ার আহবান জেলা প্রশাসক ও ৫৬ বিজিবি’র
এদিকে অগ্নিকান্ডের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, অফিসার ইন চার্জ (ওসি) শিশির কুমার পালসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনা স্থলে আসেন।
ইত্তেফাক/আরআই
